স্বাস্থ্য

রাজশাহীতে আরও ৮ প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে একদিনে আরও আটজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন ও কুষ্টিয়া একজন মারা গেছেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে সাতজনমারা গেছেন। এই এক দিনে চারজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ৩ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে দুজন করে মারা গেছেন।

এদিকে, ২৪০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১২২। বর্তমানে রাজশাহীর ৫৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৫ জন, নাটোরের ১৫ জন, নওগাঁর ১০ জন, পাবনার ১৩ জন, কুষ্টিয়ার একজন, চুয়াডাঙ্গার একজন, সিরাজগঞ্জের একজন এবং মেহেরপুরের দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩৫ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন।

এছাড়া মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১৮ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৮১ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৭ দশমিক ৪৫ শতাংশ, জয়পুরহাটের ৩ দশমিক ৫৭ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৩ দশমিক ৭৯ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা