স্বাস্থ্য

চট্টগ্রামে শনাক্তের হার ২.৭৩ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৮ জন। এতে শনাক্তের হার ২ দশমিক ৭৩ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত এক লাখ এক হাজার ৪৩৬ জন। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৪৮৫ জন। বাকি ২৭ হাজার ৯৫১ জন বিভিন্ন উপজেলার।

বুধবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি নগরীর বাইরের বাসিন্দা। এ নিয়ে এক হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৮ জন নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৭৬ জনের।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ল্যাবে এক হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ২৮ জন বাসিন্দা রয়েছেন, বাকিরা বিভিন্ন উপজেলার।

উপজেলাগুলোর মধ্যে সাতকানিয়া ১, বাঁশখালী ১, পটিয়াতে ২, রাঙ্গুনিয়া ৬, রাউজানে ১, ফটিকছড়িতে ১, সীতাকুণ্ডে ৭ ও মিরসরাইয়ে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন লোহাগড়া, আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, হাটহাজারী ও সন্দ্বীপ উপজেলায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা