স্বাস্থ্য

আসছে অক্সফোর্ড-মডার্নার টিকা

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ দিনের মধ্যে অক্সফোর্ডের ২৯ লাখ টিকা আসছে। আর এ মাসের শেষে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা আসছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আরও কিছু টিকা আমরা পাব। একটি চিঠিতে আমাদের এ তথ্য জানানো হয়েছে। সেটা হলো মডার্নার ৩০ লাখ ডোজ আর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা আসবে।

এ দিকে মঙ্গলবার (১৩ জুলাই) থেকে রাজধানীর ৪১ কেন্দ্রে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। প্রবাসীরা অগ্রাধিকার পেলেও এসব কেন্দ্রে টিকা পাবেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

একই সঙ্গে ৪টি মেডিকেল কলেজসহ ৭ কেন্দ্রে প্রয়োগ করা হবে ফাইজারের টিকা। তবে ঢাকার কোনো কেন্দ্রে সিনোফার্মের টিকা দেয়া হবে না।

সারা দেশে চলছে গণটিকা কর্মসূচি। অক্সফোর্ডের পর দেয়া হচ্ছে ফাইজার, মডার্না ও সিনোফার্মের করোনা টিকা। এর মধ্যে সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, মুগদা ও ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কুর্মিটোলায় চলছে ফাইজারের টিকাদান কর্মসূচি। এসব কেন্দ্রে প্রবাসী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষকেও টিকা দেয়া হচ্ছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা