সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত ২০,২১৩ জন

নিজস্ব প্রতিবেদক: দেশে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২০,২১৩ জন। এরই মধ্যে সুস্থ হয়েছেন ১৭,৮৯৭ জন। চলতি বছর এই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, দেশে চলতি বছরের মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২০,২১৩ জন। এর মধ্যে ৬২.২ শতাংশ পুরুষ এবং ৩৭.৮ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে ৫৪.৯ শতাংশ নারী ও ৪৫.১ শতাংশ পুরুষ।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি

এদিকে, মঙ্গলবার তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সাথে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৭২ জন। এ সময় আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৪.২ শতাংশ ও নারী ৩৫.৮ শতাংশ।

হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২, ঢাকা উত্তর সিটিতে ১৮৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭, চট্টগ্রাম বিভাগে ২২৪ জন, খুলনা বিভাগে ৭২ ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন রয়েছেন। এছাড়াও বরিশাল বিভাগে ৮০, রাজশাহী বিভাগে ২৫ এবং রংপুর বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা