ছবি ; সংগৃহিত
পরিবেশ

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো এবং দুর্যোগ মোকাবিলায় গৃহীত প্রস্তুতি জোরদারের লক্ষ্যে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উলিপুর পৌরসভার সম্মেলন কক্ষে ‘উলিপুর পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।

নারী অ্যাসোসিয়েট ফর সারভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী)-এর উদ্যোগে, ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের অর্থায়নে এবং সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম।

এ আয়োজনে বক্তব্য রাখেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ রায়, কার্যসহকারী গোলাম মোস্তফা, হিসাব সহকারী রোস্তম প্রামাণিক, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আল ফয়সাল রানু, প্রান্তিক এগ্রোর স্বত্বাধিকারী মারুফ আহমেদ, নারী নেত্রী হাজেরা বেগম লাকী এবং বিপ্লব।

আলোচকদের মতে, পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং একবার ব্যবহারযোগ্য পলিথিনের ব্যবহার কমাতে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা