ছবি : সংগৃহিত
বিনোদন

গায়িকা রুচিস্মিতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: ভারতে অভিনেত্রী-গায়িকা রুচিস্মিতা গুরুর মরদেহ তার মামার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : বলিউড যার রূপের ছটায় বুদ ছিল!

রোববার (২৬ মার্চ) রাতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ওড়িশা টিভি সূত্রে জানা যায়, ওড়িশার বোলাঙ্গি জেলার তালাপালিপাড়ার বাসিন্দা রুচিস্মিতা। তবে বোলাঙ্গি জেলার সুদাপাড়ায় মামার বাড়িতে থাকতেন তিনি। সেখানে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এ অভিনেত্রীকে পাওয়া যায়।

আরও পড়ুন : মাধুরীকে ‘বেশ্যা’ বলে অসম্মান!

বোলাঙ্গি পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়।

সংবাদমাধ্যমটিকে রুচিস্মিতার মা বলেন, ‘ওই দিন রাত ৮টায় সময় রুচিস্মিতাকে আলু পরোটা তৈরি করতে বলেছিলাম। কিন্তু ও বলেছিল, রাত ১০টায় করব। এ নিয়ে আমাদের ঝগড়া হয়েছিল। এর আগেও একাধিকবার রুচিস্মিতা আত্মহত্যার চেষ্টা করেছিল।’

আরও পড়ুন : রুচির দুর্ভিক্ষে হিরো আলমের উত্থান!

অপর একটি সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে কোনো যুবকের সঙ্গে রুচিস্মিতার সম্পর্ক ছিল। কিন্তু সেটা তার পরিবার মেনে নেয়নি।

আর সেটা নিয়েই কোনো ঝামেলা চলছিল। তারপরই তিনি এমন চরম পদক্ষেপ নিয়েছেন। যদিও সত্যটা এখনো অজানা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা