বিনোদন

রিয়া চক্রবর্তীকে খুঁজে পাচ্ছে না বিহার পুলিশ

বিনোদন ডেস্ক:

খুঁজে পাওয়া যাচ্ছে না রিয়া চক্রবর্তীকে, তবে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে বিহার পুলিশ।

শনিবার (১ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করলেন বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে। পাশাপাশি, সিবিআই তদন্তের ব্যাপারে তিনি সাফ জানান, ‘আমরা এর বিরোধিতা করছি। সত্য উদ্ঘাটনের ক্ষমতা বিহার পুলিশের রয়েছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।’

ডিজি আরও বলেন, ‘তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনও পর্যন্ত রিয়া চক্রবর্তীকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা চালিয়েই যাচ্ছি।’

গত তিন দিনে সুশান্ত-কাণ্ডে অভিনেতার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে ছাড়াবন্ধু মহেশ শেট্টি, দিদি নিতু সিংহ এবং পরিচারক ও চিকিৎসক-সহ মোট ছয়জনের জবানবন্দি রেকর্ড করেছেন বলে জানিয়েছেন তারা। শনিবার রেকর্ড করা হয় পরিচালক রুমি জাফরির বক্তব্য। রিয়া এবং সুশান্তকে একসঙ্গে নিয়ে একটি ছবি পরিচালনা করার কথা ছিল রুমির।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শনিবার সকালে বিহার পুলিশের দলটি সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টের জন্য মুম্বইয়ের কুপার হাসপাতালে পৌঁছালে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের রিপোর্ট দিতে অস্বীকার করেন। তবে মুম্বই পুলিশের বিরুদ্ধে বিহার পুলিশকে অসহযোগিতার যে অভিযোগ উঠেছিল তা নস্যাৎ করে বিহার পুলিশের ডিজি বলেন, ‘তারা আমাদের যথেষ্ট সাহায্য করছেন। সুশান্ত শুধু বিহারের সন্তান নন, তিনি গোটা ভারতের সন্তান।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা