সারোগেট পদ্ধতিতে মা হচ্ছেন শবনম ফারিয়া!
বিনোদন

সারোগেট পদ্ধতিতে মা হচ্ছেন শবনম ফারিয়া!

বিনোদন ডেস্ক:

নিঃসন্তান দম্পতিদের গর্ভ ভাড়া দিয়ে সন্তান লাভের ব্যবস্থা করে দেওয়া সারোগেট মাদার চরিত্রে এবার দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে।

নাট্যনির্মাতা সাজ্জাদ সুমন ‘গর্ভধারিণী’ নাটকে সারোগেট পদ্ধতিতে মা হওয়ার গল্প এতে তুলে ধরা হয়েছে। গর্ভধারিণীর চরিত্র অভিনয় করেছেন শবনম ফারিয়া। তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, রাজীব-মিতুর সংসার ভালোই চলছিল। হঠাৎ এক অ্যাকসিডেন্টে রাজীবের বাঁ পা প্যারালাইজড হয়ে যায়। এ সময় তাদের অনেক টাকার প্রয়োজন হয়। বেশ আগে কবীর নামে এক ব্যক্তি মিতুকে সারোগেট পদ্ধতিতে সন্তান নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এই দুঃসময়ে কবীরের কথা মনে পড়ে তাদের। এরপর কবীরের প্রস্তাবে রাজি হন। নানা ঘটনার মধ্য দিয়ে এভাবে এগিয়ে যায় এই নাটকের গল্প।

নাটকটির নির্মাণ প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘নাটকের মাধ্যমে ভালো গল্প তুলে ধরতে পারলে একজন নির্মাতার আত্মা তৃপ্তি পায়। অনেকদিন পর গর্ভধারিণীর গল্প বলতে গিয়ে খুব আনন্দ পেয়েছি। গর্ভধারিণীতে শবনম ফারিয়ার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং ছিলো। নির্মাতা হিসেবে বলছি, ফারিয়া তা অতিক্রম করেছেন।’

ঈদ-উল আযহা উপলক্ষে নির্মিত এ নাটকের চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা সাজ্জাদ।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বা...

বিদেশি বিয়ের আড়ালে নারী পাচারের ফাঁদ, সতর্কতার তাগিদ

বিদেশে বিয়ে, উন্নত জীবন ও আর্থিক নিরাপত্তার স্বপ্ন অনেক পরিবারের কাছে নতুন সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা