‘বাহুবলী’ সিনেমার পরিচালক সপরিবারে করোনাক্রান্ত
বিনোদন

‘বাহুবলী’ সিনেমার পরিচালক সপরিবারে করোনাক্রান্ত

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হলেন ‘বাহুবলী’ সিনেমার পরিচালক এস এস রাজামৌলী। তার পরিবারের সবাইও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) টুইটারে নিজেই এসব জানান প্রখ্যাত এই পরিচালক।

রাজামৌলী জানান, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি ও তার পরিবারের সদস্যরা। এখন অবশ্য জ্বর কমেছে। কিন্তু সেই সময় করা কোভিড টেস্টের ফলাফল এসেছে। তাতে দেখা যাচ্ছে, শরীরে আছে করোনা। যেহেতু তেমন কোনো লক্ষণ নেই, চিকিৎসক পরামর্শ দিয়েছেন বাড়িতে কোয়ারেন্টাইন করার বলেই জানান রাজামৌলী। এ কারণেই হাসপাতালে ভর্তি হননি তিনি।

তিনি জানান, বিধিনিষেধ ও সতর্কতা অবলম্বন করছেন তারা। খুব দ্রুত সুস্থ হবেন, এই নিয়ে আত্মবিশ্বাসী এই নির্দেশক। সুস্থ হওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হলে তিনি যে প্লাজমাও দান করবেন, এই প্রতিশ্রুতিও দিয়েছেন রাজামৌলী। অনেক গুরুতর অসুস্থ করোনা রোগী সেরে উঠেছেন সুস্থ হওয়া ব্যক্তিদের প্লাজমা পেয়ে।

করোনা হওয়ার ঠিক আগে আরআরআর বলে একটি ছবির শুটিং করছিলেন রাজামৌলী। তামিল, তেলেগু ও হিন্দি, তিনটি ভাষায় তৈরি হচ্ছে এই ছবি। আছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, অজয় দেবগন ও আলিয়া ভাট।

দুই স্বাধীনতা সংগ্রামীর জীবনগাথা হলো আরআরআর। ৪০০ কোটি টাকা বাজেটের এই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী বছরের ৮ জানুয়ারি। ছবির ৭৫ শতাংশ শুটিং শেষ। বাকিটা হবে হায়দরাবাদে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা