ইলিয়াস হোসাইন ও শাহ হুমায়রা সুবাহ
বিনোদন

ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ

সান নিউজ ডেস্ক: নবাগত অভিনেত্রী ও মডেল শাহ হুমায়রা সুবাহ ভালোবেসে বিয়ে করেছিলেন সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনকে। তবে বিয়ের পর সপ্তাহ পার না হতেই শুরু হয় ঝামেলা।

আরও পড়ুন : ইউক্রেন বন্দরে তুর্কি জাহাজে আগুন

বিয়ের কিছুদিন পরেই ইলিয়াসের বিরুদ্ধে যৌতুকের দাবিসহ পর্নোগ্রাফি আইনে মামলা করেন সুবহা। সেই মামলায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার এজাহারে সুবাহ উল্লেখ করেন, তার আলমারিতে থাকা বিয়ের সময় কেনা ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে চলে যায় ইলিয়াস। কিন্তু তদন্তকালে এ বিষয়ে কোনো সাক্ষ্য-প্রমাণ পায়নি মামলার তদন্ত সংস্থা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগ। তদন্ত সংস্থা সুবাহকে এ বিষয়ে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে বললে তিনি নিজেও অভিযোগ প্রমাণের মতো কোনো সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহকে নির্যাতনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে দাখিল করা চার্জশিটে এসব তথ্য তুলে ধরেন পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা মাসুমা আফ্রাদ। মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মামলার চার্জশিট গ্রহণের জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য রয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে ১১ জনকে।

আরও পড়ুন : সংসদে ক্ষোভের মুখে বাণিজ্যমন্ত্রী

এ মামলায় উচ্চ আদালতের ছয় সপ্তাহের জামিনে ছিলেন ইলিয়াস। আত্মসমর্পণ করে জামিন শুনানির দিন আদালতে উপস্থিত না হওয়ায় গত ২২ মার্চ ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুমা আফ্রাদ চার্জশিটে উল্লেখ করেন, সুবাহ একজন অভিনয়শিল্পী এবং আসামি ইলিয়াস একজন কণ্ঠশিল্পী। ২০২১ সালের সেপ্টেম্বরে তাদের পরিচয়। পরিচয়ের সূত্র ধরেই প্রেমের সম্পর্ক। পরে দুই পরিবারের সম্মতিতে ওই বছরের ১ ডিসেম্বর ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের সময় আসামি ইলিয়াসের চাহিদা অনুযায়ী যৌতুক হিসেবে ১২ লাখ টাকা মূল্যের রোলেক্স ব্র্যান্ডের একটি ঘড়ি, ২৫ হাজার টাকা মূল্যের আরেকটি ঘড়ি, এক লাখ টাকার সোনার আংটি, গলার চেইনের জন্য ৫০ হাজার টাকা এবং বিয়ের কাপড় বাবদ দুই লাখ টাকা দেওয়া হয়। এতে সন্তুষ্ট না হয়ে সুবাহর কাছে ফ্ল্যাট কেনার জন্য ৫০ লাখ টাকা ও গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন ইলিয়াস। এছাড়া সুবাহর মায়ের কাছে যৌতুক হিসেবে ইউটিউব চ্যানেল কেনার জন্য ১০ লাখ টাকা দাবি করেন। তখনও ইলিয়াসকে আড়াই লাখ টাকা দেওয়া হয়।

আরও পড়ুন : ১২ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

চার্জশিটে আরও বলা হয়, সুবাহ জানতে পারেন আসামি ইলিয়াস একাধিক বিয়ে করেছেন। এ বিষয়ে জানতে চাইলে সুবাহকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন ইলিয়াস। এরপর ওই বছরের ২৭ ডিসেম্বর আসামি ইলিয়াস যৌতুক হিসেবে আরও ৮০ লাখ টাকা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এর জেরে ইলিয়াস কাচের গ্লাস ভেঙে তার ভাঙা অংশ দিয়ে সুবাহকে মারতে যান। তখন সুবাহ থামাতে গেলে তার বাম হাত জখম হয়। পরবর্তীসময়ে ইলিয়াস বিষয়টি নিয়ে সুবাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে সুবাহকে প্রতিশ্রুতি দেন। পরদিন ২৮ ডিসেম্বর ইলিয়াস আবার সুবাহর কাছে ৮০ লাখ টাকা দাবি করেন। এতে সুবাহ অস্বীকৃতি জানালে ইলিয়াস এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মারেন এবং চুলের মুঠি ধরে দেওয়ালের সঙ্গে ঠুকে জখম করে। সুবাহ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। মেডিকেল সনদপত্রে সুবাহকে মারপিট করে সাধারণ জখম করার বিষয়টি প্রকাশ পায়।

তদন্তকালে ইলিয়াসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ১১(গ) ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

গত ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে বনানী থানায় মামলাটি করেন সুবাহ। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে সুবাহর সঙ্গে ইলিয়াসের পরিচয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। গত বছরের ১ ডিসেম্বর বিয়ে। বিয়েতে সুবাহর পরিবার ইলিয়াসের চাহিদা অনুযায়ী ১২ লাখ টাকা দামের রোলেক্স ব্র্যান্ডের ঘড়িসহ ১৫ লাখ ৭৫ হাজার টাকার যৌতুক দেয়। এতেও সন্তুষ্ট না হয়ে আবারও যৌতুক দাবি করেন ইলিয়াস। এরইমধ্যে সুবাহ জানতে পারেন, ইলিয়াস আগেও একাধিক বিয়ে করেছেন। এছাড়া একাধিক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন : চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে পুলিশ

সুবাহর কাছে ফ্ল্যাট কেনা বাবদ ৫০ লাখ এবং গাড়ির জন্য আরও ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন ইলিয়াস। গত ৯ ডিসেম্বর ইউটিউব চ্যানেল কেনার জন্য সুবাহর মায়ের কাছে আরও ১০ লাখ টাকা যৌতুক দাবি করলে তাকে আড়াই লাখ টাকা দেওয়া হয়। গত ২৭ ডিসেম্বর দুপুরে ফ্ল্যাট ও গাড়ি কেনার জন্য ৮০ লাখ টাকার জন্য সুবাহকে চাপ দেন ইলিয়াস। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে ওইদিন রাত ৮টার দিকে সুবাহকে শারীরিক নির্যাতন করেন ইলিয়াস। পরদিন আবারো ৮০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

টাকা দিতে অস্বীকৃতি জানালে সুবাহকে আবারও শারীরিক নির্যাতন করেন ইলিয়াস। এতে জখম হন সুবাহ। এরপর সুবাহকে ব্যথার ওষুধের নামে অন্য ওষুধ খাইয়ে দেন ইলিয়াস। এর কিছুক্ষণ পরই অজ্ঞান হয়ে পড়েন তিনি। এ সুযোগে ইলিয়াস আলমারিতে থাকা ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকা নিয়ে যান।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুমা আফ্রাদ গণমাধ্যমকে বলেন, অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহকে নির্যাতনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সঙ্গে দেশকে মেলাবেন না

প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। এক মাস না পেরোতেই তাদের সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সুবাহ। এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন। সুবাহর বিরুদ্ধেও পাল্টা মামলা করলেন ইলিয়াস।

এর আগে ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা