বিনোদন

ফের প্রভার চমক

বিনোদন ডেস্ক: মাকে খুশি করতে কণ্ঠে গান গাইলেন সাদিয়া জাহান প্রভা। প্রিয় শিল্পী মৌসুমী ভৌমিকের একটি গান কভার করার মধ্য দিয়ে শুরু হচ্ছে তার গানের যাত্রা। সপ্তাহখানেকের মধ্যে গানটি প্রভার নিজের ইউটিউবে মুক্তি পেতে পারে বলে জানান তিনি।

জানা গেছে, প্রভাকে সংগীতশিল্পী হিসেবে দেখতে চেয়েছিলেন তার মা। কিন্তু মেয়ের আবার গানে খুব একটা মন টানত না। প্র্যাকটিসে বসে ফাঁকি দিতেন, অনুষ্ঠানে গানের চেয়ে উপস্থাপনা করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তবে হয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘পরিবার থেকে তাকে গান শেখানোর চেষ্টা করা হয়েছিল। আমি কিন্তু অনেক ফাঁকিবাজ। তাই প্র্যাকটিস করা হতো না বেশি। গানের অনুষ্ঠানের দিন বলতাম, উপস্থাপনা করি? আমার হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে ভয়ও লাগত। মনে হয়, খালি গলায় বেশি ভালো গাই।’

প্রভা জানান ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি গেয়েছি। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন গায়ক ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। ইমরান ও আমি খুব ভালো বন্ধু। একসঙ্গে আড্ডা দিই। এ রকম আড্ডায় গুনগুন করে গান গাইবার স্বভাব আমার। তো একদিন আমার গান শুনে ইমরান বলল, চল দোস্ত, তোর গান রেকর্ড করি। এভাবেই গানটিতে কণ্ঠ দেওয়া।’

তিনি আরও জানান, তিন মাস আগে ইমরান মাহমুদুলের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তিনি। প্রভা বললেন, ‘আম্মু গানটা শোনার পর খুশি হয়ে বাবাকেও শুনিয়েছেন। বিষয়টা আমার খুব ভালো লেগেছে।’

প্রভা বলেন, ‘স্টুডিওতে গিয়ে অন্যান্য ইনস্ট্রুমেন্টের সামনে দাঁড়িয়ে গাইতে নার্ভাস লাগছে। আমার মনে হয়, গানের ব্যাপারটা পুরোপুরি গড গিফটেড একটা ব্যাপার। আগে মনে হতো, এক দিনে বুঝি অনেকগুলো গান রেকর্ড করে ফেলা যায়। কিন্তু মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আমার সব ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তবে ইমরান ছাড়া অন্য কেউ গানটি রেকর্ড করলে ধৈর্য হারিয়ে ফেলত। বন্ধু হওয়াতে বেস্ট উপায়ে আমার গানটা রেকর্ড করিয়ে নিয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা