দীঘি
বিনোদন

নতুন খবর জানালেন দীঘি

নিজস্ব প্রতিবেদক: রূপালি জগতে প্রার্থনা ফারদিন দীঘি এখন চিত্রনায়িকা। তার হাতে এখন রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ।

এবার নতুন সুখবর দিয়েছেন এই অভিনেত্রী। শ্রাবণ জ্যোৎস্নায়’ নামে সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন আবদুস সামাদ খোকন। ২০২০-২০২১ অর্থবছরে এটি সরকারের অনুদান পেয়েছে।

এ বিষয়ে দীঘি জানান, ইমদাদুল হক মিলন স্যারের গল্পের নায়িকা হচ্ছি; তাই এই সিনেমার কাজটি নিয়ে আমি বেশ আগ্রহী।

দীঘি চূড়ান্ত হলেও সিনেমাটির নায়কের ভূমিকায় কে থাকবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি। নির্মাতা জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হবে এই সিনেমার শুটিং।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা