বিনোদন

ভিন্ন চরিত্রে শ্রুতি 

বিনোদন ডেস্ক: শ্রুতি হাসান দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পুরোদমে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তিনি কন্নর সিনেমা ‘সালার’-এর প্রস্তুতি নিচ্ছেন। যেটি পরিচালনা করবেন ‘কেজিএফ’-এর পরিচালক প্রশান্ত নীল।

‘সালার’-এর সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন শ্রুতি। তার বিপরীতে রয়েছেন প্রভাস। জানা যায়, এই সিনেমার প্রস্তাব প্রথমে পান দিশা পাটানি। কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় রাজি হননি এই বলিউড নায়িকা।

শ্রুতি সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে জানিয়েছেন, তার মনের মতো সিনেমার প্রস্তাব এখন পাচ্ছেন। প্রতিটা গল্পে বেশ একটা নতুনত্ব আছে। এবার সাংবাদিকের চরিত্রে অভিনয় করাও তার জন্য বেশ চ্যালেঞ্জের।

‘সালার’ প্রসঙ্গে ভারতের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন, ‘বেশ বড় একটি প্রজেক্ট এটি। এতে প্রথমবার সাংবাদিক চরিত্রে অভিনয় করছি। যেহেতু প্রথম তাই বেশ চ্যালেঞ্জ নিয়ে কাজটি করতে হবে। এছাড়া সিনেমার গল্পে যেই চমকগুলো রয়েছে সেগুলোর আমাকে আরও আকৃষ্ট করেছে।’

সবকিছু ঠিক থাকলে আগামী মাসে হায়দরাবাদে সিনেমার শুটিং শুরু হবে। জোরকদমে শুটিংয়ের তোরজোড় শুরু হয়েছে। বিশাল সেটও বানানো হয়েছে।

তবে করোনার দ্বিতীয় দফায় ভারতে যা অবস্থা এরমধ্যে শুটিং সময় মতো শুরু করা যাবে কি না তা নিয়ে চিন্তায় পুরো টিম। মহামারির জন্যই কোনও ভাবে এই বছরে ‘সালার’-এর রিলিজ করার কোনও সম্ভাবনা নেই। তাই আগামী বছর এপ্রিল মাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা