বিনোদন

আসন্ন ঈদে আসছে সালমান খানের ‘রাধে’

বিনোদন ডেস্ক: আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। আর ছবিটির মুক্তির কথা জানিয়েছেন পরিচালক প্রভু দেবা।

২০২০ সালে মুক্তি পাওয়ার কথা ছিল সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রাধে’। কিন্তু করোনা মহামারির কারণে সিনেমাটির মুক্তি আটকে যায়। এরপর আগামী ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে ছবিটি।

‘রাধে’ ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্টেড’ সিনেমার সিকুয়েল। আগের পর্বের মতো নতুনটিও পরিচালনা করছেন প্রভুদেবা। ‘রাধে’ ছবি সালমানের বিপরীতে থাকবেন দিশা পাটানি। এতে খলচরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুদা, তার সঙ্গে থাকছেন জ্যাকি শ্রফও।

জানুয়ারিতে প্রেক্ষাগৃহে ‘রাধে’ মুক্তি দেওয়ার আবেদন জানিয়ে অভিনেতাকে চিঠি পাঠান সিনেমা প্রদর্শকরা। তাদের ভরাসা, ভাইজানের সিনেমার হাত ধরেই নতুন বছরে বক্স অফিসের অবস্থা ফিরতে পারে। এর ভিত্তিতেই সালমান জানান, প্রেক্ষাগৃহেই ‘রাধে’ মুক্তি পাবে।

বুধবার (২১ এপ্রিল) ঘোষণা আসে, আগামী ২৩ মে বড় পর্দায় মুক্তি পাবে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। একইদিনে সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম জিপ্লেক্সেও। এছাড়া বিভিন্ন ডিটিএইচ সার্ভিসেও দেখা যাবে সিনেমাটি। ফলে অ্যাকশন সিনেমাটি ভাইজানের ভক্তরা যার যেখানে সুবিধা দেখতে পারবেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নোয়াখালীতে মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার...

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নোয়াখালীতে মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার...

মুন্সীগঞ্জে এনসিপির যুগ্ম-সমন্বয়ক ফারজানা'র পদত্যাগ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা সার্চ কমিটির যুগ্ম-সমন্বয়ক ফার...

মাদারীপুরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেফতার 

মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচিত ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলে বাবার জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা