বিনোদন

করোনার কবলে অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক : দিন দিন করোনার প্রকোপ বেড়েই চলেছে। এবার মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত বলিউডে ‘খিলাড়ি’ অক্ষয় কুমার।

রোববার (৪ এপ্রিল) মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক বিবৃতিতে অক্ষয় লিখেছেন, ‘সবার অবগতির জন্য জানাচ্ছি আজ সকালে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। সকল নিয়ম মেনে চলছি, সঙ্গে সঙ্গেই নিজেকে আইসোলেশনে রেখেছি। আমি এখন বাড়িতে কোয়ারেন্টাইনে আছি এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।

এই অভিনেতা আরো লিখেছেন, ‘সম্প্রতি আমার সংস্পর্শে যারা এসেছেন তাদের টেস্ট করানোর অনুরোধ করছি। খুব শিগগির আবার কাজে ফিরব।’

বর্তমানে ‘রাম সেতু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অক্ষয়। এতে একজন প্রত্নতাত্ত্বিকের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এতে আরো আছেন নুসরাত ভারুচা ও জ্যাকলিন ফার্নান্দেজ। গত মাসে সিনেমাটির পূজা অনুষ্ঠান হয়েছে।

সম্প্রতি ‘আতরাঙ্গি রে’ সিনেমার শুটিং শেষ করেছেন অক্ষয়। এতে তার সঙ্গে আছেন ধানুশ ও সারা আলী খান। এছাড়া ‘পৃথ্বীরাজ’, ‘বচ্চন পান্ডে’, ‘রক্ষা বন্ধন’ সিনেমায় দেখা যাবে তাকে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা