ওমর সানী-মৌসুমীর পরিবারে করোনার থাবা 
বিনোদন

ওমর সানী-মৌসুমীর পরিবারে করোনার থাবা 

বিনোদন প্রতিবেদক : করোনা ভাইরাস এবার থাবা বসিয়েছে ঢাকাই সিনেমার সুখী দম্পতি ওমর সানী ও মৌসুমীর পরিবারে। সম্প্রতি তাদের একমাত্র ছেলে ফারদিনকে বিয়ে করিয়েছেন। বিয়ের আমেজ না ফুরাতেই এলো খারাপ খবর।

ওমর সানী ছাড়া পরিবারের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই চিত্রনায়ক।

তিনি জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী মৌসুমী, মেয়ে ফাইজা, ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ।

তিনি বলেন, ‘কয়েকদিন ধরে আমরা সবাই অসুস্থ ছিলাম। তাই সবাই করোনা টেস্ট করাই। শনিবার (০৩ এপ্রিল) দিবাগত রাতে করোনা টেস্টের রিপোর্ট আসে। সেখানে আমি ছাড়া পরিবারের সবার রিপোর্ট পজিটিভ এসেছে।’

গেল ২৬ মার্চ কানাডাপ্রবাসী আয়েশার সঙ্গে ছেলে ফারদীনের বিয়ে দেন মৌসুমী-ওমর সানী দম্পতি। বিয়ে উপলক্ষে তারা পারিবারিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। সেখান থেকেই সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারনা করছেন এই তারকা পরিবার।

গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা