সালমান শাহ ও শাবনূর। ছবি: সংগৃহিত
বিনোদন
সালমান শাহর রহস্যমৃত্যু

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

বিনোদন ডেস্ক

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী শাবনূর। রিজভীর বক্তব্যকে ‘গালগল্প ও অসত্য বয়ান’ উল্লেখ করে তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর।

শনিবার দীর্ঘ এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন শাবনূর।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে এবং বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়াও চলমান।

শাবনূরের দাবি, সালমান শাহর মৃত্যুর পর অন্য একটি মামলায় গ্রেপ্তার হওয়া রিজভী ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে সালমান শাহর হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। ওই সময় তিনি দাবি করেছিলেন, অর্থের বিনিময়ে সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কয়েকজনের সঙ্গে তিনি জড়িত ছিলেন।

তবে পরে রিজভী ভিন্ন বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করেন শাবনূর। তার ভাষ্য, ২০১৯ সালে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর দেওয়া এক সাক্ষাৎকারে রিজভী দাবি করেন, তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারেও তিনি একই দাবি করেছেন এবং সালমান শাহর মৃত্যুর জন্য তার মা নীলা চৌধুরীকে দায়ী করেছেন বলে অভিযোগ শাবনূরের।

‘রিজভীর কোন বক্তব্য সঠিক?’ প্রশ্ন শাবনূরের

শাবনূর প্রশ্ন তুলেছেন, একই ঘটনার বিষয়ে রিজভীর পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে কোনটি সঠিক।

তিনি বলেন, বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যে রিজভী একাধিক অসঙ্গতিপূর্ণ ও পরস্পরবিরোধী দাবি করেছেন। বিশেষ করে তাকে নিয়ে রিজভীর সাম্প্রতিক বক্তব্যেরও প্রতিবাদ করেন তিনি।

শাবনূরের দাবি, এক সাক্ষাৎকারে রিজভী বলেছেন, তিনি তাকে ভালোবাসতেন এবং বিয়ে করতে চেয়েছিলেন। অন্য একটি সাক্ষাৎকারে আবার তাকে নিজের সাবেক প্রেমিকা দাবি করে ২০১৬ সালে তাদের বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদ হয়েছে বলে দাবি করেছেন।

এই বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে শাবনূর বলেন, রিজভী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং ওই সময় তিনি নিজেও যুক্তরাজ্যে যাননি। তার দাবি, রিজভীকে তিনি কখনো দেখেননি এবং তার সঙ্গে কোনো ধরনের সম্পর্কও ছিল না।

‘রিজভীকে আগে চিনতাম না’

শাবনূর জানান, সালমান শাহর মৃত্যুর পর রাজসাক্ষী হওয়ার ঘটনায় রিজভীর নাম প্রথম জানতে পারেন তিনি। তার আগে ওই ব্যক্তির সঙ্গে তার কোনো পরিচয় বা যোগাযোগ ছিল না।

রিজভী তাকে সালমান শাহকে ব্ল্যাকমেইল করার এবং তার আত্মহত্যার জন্য দায়ী করার যে অভিযোগ করেছেন, সেটিও অস্বীকার করেছেন শাবনূর।

তিনি বলেন, সালমান শাহ ও তার স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে তিনি কখনো কূটনামি বা কোনো ধরনের ষড়যন্ত্র করেননি। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তিনি।

শাবনূর স্পষ্ট করে বলেন, রিজভী আহমেদের সঙ্গে তার কখনো কোনো যোগাযোগ ছিল না এবং এখনো নেই। তার বিরুদ্ধে রিজভীর করা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর।

‘সালমান শাহর মৃত্যুর সঙ্গে আমার কোনো সংযোগ নেই’

রিজভীর বিভিন্ন দাবির পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন শাবনূর। তার ধারণা, সালমান শাহর মৃত্যুর মামলায় অভিযুক্ত ব্যক্তিদের কেউ তাকে প্ররোচিত করে থাকতে পারেন অথবা আর্থিক কোনো প্রলোভনও থাকতে পারে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। সালমান কীভাবে মারা গেছেন, সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই।

শাবনূর বলেন, সালমান শাহ শুধু একজন জনপ্রিয় নায়ক ছিলেন না, তার কাছে তিনি প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো একজন মানুষ ছিলেন। তার অকালমৃত্যু এখনো তাকে কষ্ট দেয়।

নিরপেক্ষ তদন্তের দাবি

সবশেষে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন শাবনূর।

তিনি বলেন, ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। একই সঙ্গে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসুক এটাই তার প্রত্যাশা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা