ছবি: সংগৃহীত
বিনোদন

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’। আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসবে উৎসবটির প্রথম আসর। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আরটিভি ইউএসএ ও বায়ান্ন টিভি ইউএসএ।

আমেরিকায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শক, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, কলাকুশলী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে উৎসবটি এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা। এদিন নির্বাচিত বাংলা চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন বিভাগে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

এছাড়া উৎসবে দেশ-বিদেশের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, অভিনয়শিল্পী, নির্মাতা ও বিশেষ অতিথিরা উপস্থিত থাকবেন। সাংস্কৃতিক পরিবেশনা এবং রেড কার্পেট আয়োজন উৎসবকে আরও বর্ণিল করে তুলবে।

আয়োজকদের ভাষ্য, নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে আরও পরিচিত করে তোলা, নতুন নির্মাতাদের উৎসাহিত করা এবং বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে কার্যকর ভূমিকা রাখা।

ফিল্মপ্রেমী, গণমাধ্যমকর্মী এবং প্রবাসী বাংলাদেশিসহ সকলকে এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

প্রিয়জন ফিল্মস এবং লেমন ষ্টুডিও যৌথভাবে আয়োজন করেছে এই বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। সার্বিক সহযোগিতায় থাকছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম এবং পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এই তিনটি ক্যাটাগরিতে নির্মিত সকল বাংলা চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে জুলাই ৩০ থেকে ৩ দিন। এবং সর্বক্ষেত্রে সেরাদের পুরস্কার প্রদান করা হবে।

এ বিষয়ে নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের আহ্বায়ক অলিভ আহমেদ বলেন, আমরা চেষ্টা করছি আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি প্লাটফর্ম তৈরি করতে। শুধুমাত্র নাচ-গান আর ভিসাপ্রপ্তদের গণহারে ক্রেস্ট তুলে দিতে চাই না।

সদস্য সচিব লিটু আনাম বলেন, আমাদের এই আয়োজনের সাথে আছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন। তারা আমাদের নিশ্চিত করেছেন যে সেরাদের উপর তারা বিনিয়োগ করবেন। উক্ত আয়োজনের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে থাকবেন চলচ্চিত্র পরিচালক পিকলু চৌধুরী ও প্রোগ্রাম ডিরেক্টর তানভির সানি।

মূল আয়োজনের আগে ৩ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে প্রথমদিন ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ‍্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ও পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’।

দ্বিতীয়দিন ৩১ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘The Eternal Journey’ এবং পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র মিশুক মনির ‘দেয়ালের দেশ’।

তৃতীয়দিন ১ আগস্ট প্রদর্শিত হবে জায়েদ খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’ এবং পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র, রাইসুল ইসলাম অনিকের ‘বিশ্বাস করেন ভাই’ ও প্রসূন রহমানের ‘শিকড়’।

আর ২ আগস্ট অনুষ্ঠিত হবে মূল আয়োজন। এতে অংশগ্রহণ করতে ইতোমধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক চলচ্চিত্র তারকারা নিউইয়র্কে পাড়ি জমিয়েছেন।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা