ছবি: সংগৃহীত
বিনোদন

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বিনোদন ডেস্ক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় নেমে আসে এক অনন্য আবহ। কারণ, মঞ্চে উঠবেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা—যার কণ্ঠের জাদু প্রজন্মের পর প্রজন্ম ধরে মুগ্ধ করে আসছে শ্রোতাদের। অনুষ্ঠান শুরুর আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মিলনায়তন। অধীর অপেক্ষায় থাকা শ্রোতাদের প্রতীক্ষার অবসান ঘটে সন্ধ্যা সাতটায়, যখন চিরচেনা হাসিমাখা মুখে মঞ্চে ওঠেন দেশের সংগীতাঙ্গনের এই উজ্জ্বল নক্ষত্র।

রুনা লায়লাকে একনজর দেখতেই যেন মুখিয়ে ছিলেন উপস্থিত দর্শকেরা। মঞ্চে তার উপস্থিতি আর অভিবাদনের জবাবে হাসিমাখা অভিব্যক্তিই মুহূর্তে আবেগঘন করে তোলে পুরো পরিবেশ। তবে বিপুল আগ্রহের কারণে অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়েছেন। আয়োজকদের ভাষ্য, টিকিট বিক্রি শুরুর প্রথম দিনেই সব আসনের টিকিট শেষ হয়ে যায়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এদিন কিংবদন্তি এই শিল্পীকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত ছিলেন।


সম্মাননা গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ‘দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন রুনা লায়লা। এরপর আরও কিছু গান করেন; তার পরিচিত গানগুলোতে গলা মেলান আসনে থাকা দর্শকেরা। প্রায় দেড় ঘণ্টার পরিবেশনায় তিনি আধুনিক গান, চলচ্চিত্রের গান ও দেশাত্মবোধক সংগীত মিলিয়ে প্রায় ১০টি গান পরিবেশন করেন। প্রতিটি গান হৃদয় ছুঁয়ে যায় রুনা লায়লার ভক্ত-শ্রোতাদের।


শিল্পকলা মিলনায়তনে গান পরিবেশন করছেন রুনা লায়লা।
শিল্পকলার এই আয়োজনকে বেশ সাধুবাদ জানিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পী। বলে রাখা ভালো, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এটিই প্রথম একক অনুষ্ঠান শিল্পীর। সম্মাননা পেয়ে যেমন আনন্দিত তিনি; একইসঙ্গে এই আয়োজনের মাধ্যমে বন্যা দূর্গতদের জন্য শিল্পকলার এই আয়োজনকে সাধুবাদ জানান রুনা লায়লা।

এক বক্তব্যে রুনা লায়লা বললেন, ‘অনেক বছর পরে হলেও এ ধরনের আয়োজনের জন্য শিল্পকলা একাডেমিকে সাধুবাদ জানাই। ভালো লাগছে যে আপনারা একটা ভালো কাজে এগিয়ে এসেছেন, ভালো কাজে যোগ দিয়েছেন। আমরা সবাই যেন দেশকে ভালোবেসে কাজ করি।’

দুই নয়, তিন নয়; ছয়- ছয় দশকের ক্যারিয়ার রুনা লায়লার। সেই সোনালী পর্দার যুগের শিল্পী তিনি। ক্যারিয়ারে বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি ও পশতুসহ ১৮টি ভাষায় গান গেয়েছেন। করাচি, বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিজেও রুনা লায়লার ছিল ব্যাপক দাপট। এখন উপমহাদেশের বহু প্রবীণ, খ্যাতিমান শিল্পীরা তার নামের শেষে 'জি' তথা 'রুনা লায়লা জি' হিসেবে সম্মান দিয়ে অভিহিত করেন। এমন এক কিংবদন্তিকে নিয়ে আয়োজন ঢাকার শিল্পকলার মঞ্চে বিশাল গুরুত্ব বহন করে- মনে করেন সংশ্লিষ্টরা।

সবশেষ, এদিন রাত সোয়া ৯টার দিকে ‘দমাদম মাস্ত কালান্দার’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা