জগন্নাথ হল থেকে মরদেহ উদ্ধার  
শিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়

জগন্নাথ হল থেকে মরদেহ উদ্ধার  

সান নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে অমিত সরকার (২৪) নামে লেদার ইঞ্জিনিয়ারিং অ‌্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : করোনায় ৫ জনের প্রাণহানি

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার।

ওসি মওদুত হাওলাদার বলেন, ঢাবির জগন্নাথ হলের ৪০১১ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

মৃত অমিত সরকার লেদার ইঞ্জিনিয়ারিং অ‌্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নভেম্বরে

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে লেখাপড়া শেষে প্রতিদিনের মতোই ঘুমিয়ে পড়েন অমিত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঘুমাতে দেখে বন্ধুরা তাকে ডাকাডাকি থাকেন। কিন্তু তার কোনো সাড়া না পেয়ে কয়েকজন মিলে অমিতকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : মহামারি কাটিয়ে চাঙ্গা যুক্তরাষ্ট্র !

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, অমিত সরকার যশোরের কোতোয়ালি উপজেলার বালিয়া ঘাটের চিত্তরঞ্জন সরকারের ছেলে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা