শিক্ষা

আজগর আমীন উমরনগর উচ্চ বিদ্যালয়ের কমিটি সভাপতি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগরে অবস্থিত উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজগর হোসেন আমীন।

আরও পড়ুন : ইমরান খানের বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা

রোববার (২১ আগস্ট) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে অনুষ্ঠিত এক সভায় নবনির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা তাকে নির্বাচিত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, জেলা যুবলীগের সদস্য দাউদুজ্জামান দাউদ প্রমুখ।

এর আগে শনিবার (২০ আগস্ট) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয় মিলনায়তনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ২৭১ জন অভিভাবক ভোটারের মধ্যে ২৫০ জন ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে নান্নু আমীন, আশরাফুল আলম এবং আজগর হোসেন আমীনের নেতৃত্বাধীন গ্রুপ বিজয়ী হয়েছেন। অপরদিকে সিরাজুল ইসলাম ছিরু এবং দিনার হোসেন মিয়ার নেতৃত্বাধীন গ্রুপ নির্বাচনে পরাজিত হয়েছেন।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

অভিভাবক সদস্য পদে মো. কাবুল হোসেন আমিন ১৬৫ ভোট পেয়ে ১ম, মো. মিন্টু মোল্যা ১৬৪ ভোট পেয়ে ২য়, মো. লিটন মোল্যা ১৫৬ ভোট পেয়ে ৩য় এবং মো. মোশারফ মোল্যা ১৫৩ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন। মোসা. হালিমা পারভীন ১৭০ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন৷

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাকিবুল হাসান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইসহাক। নির্বাচনে সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা