রাবি শিক্ষার্থী নির্যাতনে অভিযুক্তকে বহিষ্কারের দাবি
শিক্ষা
শিক্ষার্থী নির্যাতন

অভিযুক্তকে বহিষ্কারের দাবি

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামসুল ইসলামকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা ভাস্কর সাহাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা দরকার

রোববার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অর্থনীতি বিভাগ আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান ।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনীতিতে অনেক মনযোগী। ফলে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কেউ অন্যায়ের প্রতিবাদ করতে চায় না।

এই পরিস্থিতির কারণেই কিন্তু আমাদের শিক্ষার্থীরা নানা ধরনের অপকর্মে জড়াচ্ছে। আজকের দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হত্যার প্রচেষ্টা করা হয়েছিল। অথচ সেই দিনেই আমরা আরেকটি নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে দাঁড়িয়েছি।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

দেশব্যাপী ও আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ চাঁদাবাজি, সিট বাণিজ্য থেকে শুরু করে শিক্ষার্থীদের ওপর একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছে।

অধ্যাপক ফরিদ উদ্দিন খান আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে ব্যর্থ। কারণ, ঘটনার পর ওই ছেলে একটা ট্রমার মধ্যে ছিল। কথা বলতে পারছিল না। তখন তাকে দ্রুত ট্রমা সেন্টারে নিতে হত। কিন্তু তাকে আবার ওই হলেই রাখা হয়েছিল। যেখানে গিয়ে ছাত্রলীগের ছেলেরা আবার তাঁর সঙ্গে কথা বলেছে।

এখানে তাঁর এই নিরাপত্তাটুকু বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারে নি। আমরা চাই, দ্রুতই জড়িত ছাত্রলীগের নেতাকে হল থেকে বহিষ্কার করা হোক। তদন্ত সাপেক্ষে সে দোষী সাব্যস্ত হলে তাঁকে চিরদিনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হোক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এই দাবি জানাচ্ছি।

আরও পড়ুন : ইমরান খানের বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা

অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী টিপু সুলতান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী প্রতিদিন অনিরাপত্তার ভেতর দিয়ে দিন পার করছি। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যখন আমরা থাকি তখন মনে হয় নিজের বাড়িতে আছি। আমার নিজের বাড়িতে যদি নিরাপত্তা না থাকে তাহলে আর কোথায় গিয়ে নিরাপত্তা দাবি করব?

প্রত্যেকটি দাবিতে তদন্ত কমিটি গঠন হয় কিন্তু তদন্তের ফল আমরা দেখি না। মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হচ্ছে কিন্তু কিন্তু তা কার্যকর হচ্ছে কি-না তা আমরা দেখতে পাই না।

বিশ্ববিদ্যালয় আজ সাধারণ শিক্ষার্থীদের নেই। বিশ্ববিদ্যালয় হয়ে গেছে একটা নির্দিষ্ট গোষ্ঠীর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যদি আজ এই অবস্থা হয় তবে সাধারণ শিক্ষার্থীরা যাবে কোথায়? কার কাছে গিয়ে বিচার চাইবে?’

আরও পড়ুন : পাচারের সময় ২২৫০ কেজি সার জব্দ

এদিকে অর্থনীতি বিভাগের এই প্রতিবাদ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে মানববন্ধনের অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস রাইট এসোসিয়েশন।

এসময় সংগঠনটির প্রচার সম্পাদক মেহেদী সজীব বলেন, ‘একজন সাধারণ ছাত্রকে তিন ঘণ্টা ধরে রুমে আটকে রেখে নির্যাতন করেছে। একটি ছাত্র সংগঠন কোনো অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারেন না।

তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ বিচারের দাবি জানাই। এছাড়া পরবর্তীতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেই বিষয়ে প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

কর্মসূচিতে স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসেন বাবুর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা