শিক্ষা

অস্ত্রধারী সেই ছাত্রলীগকর্মী বহিষ্কার 

আদিল সরকার, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া): প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানো ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে তার বিরুদ্ধে মামলা দেয়াসহ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বুধবার (২০ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। অভিযুক্ত রেজওয়ান সিদ্দিকী কাব্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া সে শাখা ছাত্রলীগ নেতা শাহজালাল সোহাগের অনুসারী।

জানা যায়, গত মঙ্গলবার (১৯ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি থেকে দেশীয় অস্ত্রসহ রেজওয়ান সিদ্দিকীকে আটক করে ইবি থানা পুলিশ। এ সময় তার সাথে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যান। এর আগে বিকেলে সে ক্যাম্পাসে রামদা নিয়ে মহড়া দেন।

আরও পড়ুন: শেখ হাসিনার কারণে আসাম শান্তিতে আছে

আগেরদিন, মঙ্গলবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে এক ট্রাক (খুলনা মেট্রো ট-১১-১৭২৯) ড্রাইভারকে মারধর করে ৫ হাজার টাকা ছিনতাই করেন রেজওয়ান সিদ্দিকীসহ আল-আমিন নামের আরেক ছাত্রলীগকর্মী। একইসাথে তারা ট্রাকের কন্টেইনার খুলে তেলের বোতল নেয়ার চেষ্টা করেন।

পরে ঘটনাস্থলে মানুষের উপস্থিতি হলে তারা ট্রাকের চাবি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরদিন বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র (চাপাতি) নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে আসে কাব্য। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতি হন। পরে সেখান থেকে পুলিশ অস্ত্রসহ তাকে আটক করেন।

আরও পড়ুন: কমলাপুরে রনির অবস্থান, কারণ জানতে চান হাইকোর্ট

এদিকে, ছিনতাই ও হত্যাচেষ্টার বিষয়টি তদন্তে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করেছে। এদিকে রেজওয়ান সিদ্দিকীর নামে নিরাপত্তা কর্মীকে হুমকি দেয়া, মাদকসেবন, ছাত্রীদের উতক্ত্যকরার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ট্রাক ড্রাইভার মামন শেখ জানান, আমাকে মারধর করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আমি অবশ্যই থানায় মামলা করবো।'

আরও পড়ুন: রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে মামলা করার জন্য চিঠি দিয়েছেন। সেই আলোকে আইনি ব্যবস্থা নিতে অভিযুক্তকে কোর্টে পাঠাচ্ছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতের আধারে ছিনতাই করবে আবার অস্ত্র নিয়ে হামলা করতে যাবে, ঘটনাটি খুবই বেদনাদায়ক। আমরা তাকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করেছি। এছাড়াও তার বিরুদ্ধে মামলা গ্রহণে থানায় চিঠি দিয়েছি। এমন অপরাধে ছাড় দেয়ার সুযোগ নেই।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা