সারাদেশ

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে সিদ্দিক মণ্ডল (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চাঁদগ্রামের চরপাড়া মাঠে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত সিদ্দিক মণ্ডল চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থায়ীয় সূত্রে জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় চাঁদগ্রামে দীর্ঘদিন ধরেই বংশ পরম্পরায় দ্বন্দ্ব চলে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে চাঁদগামের চরপাড়া মাঠে যায় মণ্ডল বংশের কৃষক বাদশা। এ সময় প্রতিপক্ষ মালিথা গ্রুপের লোকজন তার ওপর হামলা চালায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে বাদশার ভাইয়েরা মাঠে যায় বাদশাকে উদ্ধার করতে। এ সময় প্রতিপক্ষের গুলিতে নিহত হন সিদ্দিক মণ্ডল। এ ছাড়া গুলিবৃদ্ধ হন তার ভাই ইউনুস (৪৮), খালেক (৪২), বাদশা (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, চাঁদগ্রাম ইউনিয়নের চড়পাড়ায় মাঠে কয়েকজনকে সঙ্গে নিয়ে কৃষিকাজ করছিলেন সিদ্দিক। এ সময় দুর্বৃত্তরা এসে সিদ্দিকসহ চারজনকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বোয়ালমারীতে সংখ্যালঘুর পেঁয়াজের চারা নষ্ট, দোকানে আগুন

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশি অভিযান চলছে। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা