একাদশে ভর্তিকৃতদের রেজিস্ট্রেশন আজ শুরু
শিক্ষা

একাদশে ভর্তিকৃতদের রেজিস্ট্রেশন আজ শুরু

নিজস্ব প্রতিবেদক:

একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন আজ রোববার থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। ভর্তির ওয়েবসাইটে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। তবে, রেজিস্ট্রেশন করার আগে ভর্তি নিশ্চায়ন করতে হবে শিক্ষার্থীদের।

সম্প্রতি এসব তথ্য জানিয়ে জরুরি একটি বিজ্ঞপ্তি জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়্যারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে।

বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশনের আগে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা