সংগৃহীত ছবি
শিক্ষা

এমপিওভুক্ত হচ্ছেন ২ হাজার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ১ হাজার ৯৪৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : কালকের মধ্যেই জামায়াত-শিবির নিষিদ্ধ

সোমবার (২৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জুলাই মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

নতুন এমপিওভুক্তদের মধ্যে রয়েছে স্কুলে ১ হাজার ৪৯১ জন এবং কলেজের ৪৫৩ জন শিক্ষক রয়েছেন। মোট ১ হাজার ৯৪৪ জনের মধ্যে মাত্র ১১ জন অফলাইনে আবেদনকারী। অবশিষ্টরা সবাই অনলাইনে আবেদন করেন। এ ছাড়া ১ হাজার ৩৬০ জনকে উচ্চতর স্কেল ও ৫২৫ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন : জামায়াত মুখোশধারী অপশক্তি

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাউশি জানায়, নতুন এমপিও পাওয়াদের মধ্যে স্কুলের ১ হাজার ৪৯১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৬২, চট্টগ্রামের ৭৮, কুমিল্লার ৯০, ঢাকার ১৯৭, খুলনার ১৯৭, ময়মনসিংহের ১৫৬, রাজশাহীর ২৭০, রংপুরের ২৮৮ এবং সিলেটের ৫৩ জন তালিকায় রয়েছেন।

কলেজের ৪৫৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৫, চট্টগ্রামের ২৭, কুমিল্লার ২৯, ঢাকার ৩৮, খুলনার ৭৫, ময়মনসিংহের ৪৬, রাজশাহীর ১৬৪, রংপুরের ৩৮ এবং সিলেট অঞ্চলের ১১ জন রয়েছেন।

আরও পড়ুন : সব মৃত্যুই দুঃখজনক

উচ্চতর স্কেল পাচ্ছেন ১ হাজার ৩৬০ জন

বিভিন্ন বেসরকারি স্কুলকলেজের ১ হাজার ৩৬০ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ১ হাজার ১৩০ জন এবং কলেজের ২৩০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২০৮, চট্টগ্রামের ৩৬, কুমিল্লার ৩১, ঢাকার ১৬৮, খুলনার ৮৬, ময়মনসিংহের ১৪০, রাজশাহীর ১৭৮, রংপুরের ২৫৩ এবং সিলেটের ৩০ জন রয়েছেন।

অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৭, কুমিল্লার ৩, ঢাকার ২৪, ময়মনসিংহের ৮, রাজশাহীর ১৬০, রংপুরের ১৩ ও সিলেট অঞ্চলের ৫ জন রয়েছেন। এই তালিকায় চট্টগ্রাম ও খুলনার কোনো শিক্ষক নেই।

বিএড স্কেল পাচ্ছেন ৫২৫ জনের

বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ৫২৫ জন শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৪৭, চট্টগ্রামের ২৮, কুমিল্লার ৪৯, ঢাকার ১১২, খুলনার ৭০, ময়মনসিংহের ৫১, রাজশাহীর ৭৫, রংপুরের ৬৯ এবং সিলেট অঞ্চলের ২৪ জন শিক্ষক আছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা