সংগৃহীত ছবি
শিক্ষা

রেকর্ড সংক্ষক বহিষ্কার এইচএসসিতে

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার ৪র্থ দিনে আজ ইংরেজি ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই দিন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১০০ জনকে বহিষ্কার করা হয়েছে। এ সময় অনুপস্থিত ছিল ১৭,৮৩৯ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন: অবরোধে আটকা শতাধিক গাড়ি

রোববার (৭ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

রোববার সাধারণ ৮টি বোর্ডে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৮টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১০,০৩,২২২ জন। তার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯,৯০,৩৯৩ জন। এ সময় অনুপস্থিত ছিল ১২,৮২৯ জন। ৮ বোর্ডে অনুপস্থিত হার ছিল ১.২৮ শতাংশ।

এদিকে অসদুপায় অবলম্বনের দায়ে ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে।তারমধ্যে পরীক্ষার্থী ৭৫ জন ও ১জন পরিদর্শক।

আরও পড়ুন: দেশে ফিরেছেন স্পিকার

অপরদিকে, মাদ্রাসা শিক্ষাবোর্ডে (সিলেট বিভাগ বাদে) মোট পরীক্ষার্থী ছিল ৭৮,৪৫৫ জন। তার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৫,০৪১ জন। এতে অনুপস্থিত ছিল ৩,৪১৪ জন। এ সময় এই বোর্ডে অনুপস্থিত হার ৪.২৫ শতাংশ। এই বোর্ডে মোট ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।

এরপর কারিগরি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১,৮৩,৩১৬ জন। তার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১,৭৬,৩০৬ জন। এতে অনুপস্থিত ছিল ৫,০১০ জন। এর ফলে এই বোর্ডে অনুপস্থিতির হার ছিল ২.৭৩ শতাংশ। এই বোর্ডে মোট ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

এ সময় বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড এবং এই বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে। এরপর সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী বৃহস্পতিবার (১১ জুলাই) শুরু হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

মাদারীপুরে যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্ট থেকে মাদারীপুর জে...

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি ঝুঁকিতে

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি...

পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযানে নামবে জেলা তথ্য অফিস 

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পিরোজপুরের তিনটি...

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল

প্রধানমন্ত্রী কোনো উপদেষ্টার পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা