ছবি : সংগৃহিত
অপরাধ

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৭ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

মঙ্গলবার (১৩ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।

সোমবার (১২ জুন) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ১৬ বছর পর আসামি গ্রেফতার

গ্রেফতারকৃতদের কাছ থেকে এ সময় ১৩০ গ্রাম হেরোইন, ২৩ বোতল ফেনসিডিল, ছয় হাজার ৮৪১ পিস ইয়াবা ও ৬৭ কেজি ২৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। সূত্র : ডিএমপি নিউজ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা