ছবি: সংগৃহীত
অপরাধ

সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

নিজস্ব প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে আতিকুর রহমান (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বালাগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ১৬ বছর পর আসামি গ্রেফতার

আতিকুর বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের বনগাঁও গ্রামের এখলাছুর রহমানের ছেলে এবং বেসরকারি নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, আতিকুর সিলেট শহরে থাকতেন। সোমবার সকালে তিনি একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতার জন্য ইন্টারভিউ দেন। পরে বিকেলে গ্রামের বাড়িতে ফেরার পথে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার

নিহত আতিকুরের ভাই এবাদুর রহমান জানান, সকালে তার আরেক ভাই মতিউর রহমান গ্রামের নজরুল ইসলাম নামের এক যুবককে বাড়ির আঙিনার রাস্তা দিয়ে চলাচল করতে নিষেধ করেন। এর জেরে শহরে থাকা তার ছোটভাই আতিকুরকে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাত করা হয়।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, প্রতিবেশীর সঙ্গে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ

গত ২৭ আগস্ট সালমান শাহ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আশরাফুল হক ডনের পাঁচ দ...

এবার ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ১১ দলের

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা