অপরাধ

রাজাপুরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

ঝালকাঠি: রাজাপুর উপজেলার নৈকাঠি ও কানুদাসকাঠি এলাকা থেকে চার হাজার ৫১৭ পিচ ইয়াবা ট্যাবলেট, সাত হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেলসহ কামাল হোসেন (৪০) ও সাইফুল আকনকে (৪১) গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ।

সোমবার (১০ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, রাত ১টার দিকে উপজেলার নৈকাঠি গ্রামের ব্রিজ এলাকা থেকে কামাল হোসেনকে চার হাজার ৫১৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির সাত হাজার ৫০০ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বক্সার পুরনো হুন্ডাসহ গ্রেপ্তার করা হয়। কামাল চট্রগ্রামের হালিশহর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। কামালের দেওয়া তথ্যানুসারে শেষরাতে উপজেলার কানুদাসকাঠি গ্রামের কাটাখালি এলাকার মৃত আ. জলিল আকনের ছেলে সাইফুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, কামাল হোসেন পিরোজপুর জেলার দাউদপুর এলাকায় তার শ্বশুর বাড়িতে যাওয়া-আসার সময় স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। চার মাস ধরে কামাল চট্টগ্রাম থেকে মাদকদ্রব্য এনে এ উপজেলায় সবরাহ করে আসছিলেন। বিষয়টি পুলিশের নজরে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। রাজাপুর থানা পুলিশের হাতে এটাই প্রথম মাদকের বড় চালান আটক।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা