অপরাধ

মুকসুদপুরে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ:
মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের মাদক ব্যবসায়ী মো. ফরহাদ হোসেন শেখকে (৪০) অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করে র‌্যাব-৮। তিনি গ্রামের আক্কাস শেখে ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, মঙ্গলবার রাতে র‌্যাব মো. ফরহাদ হোসেনকে থানায় সোর্পদ করে অস্ত্র ও মাদক আইনে মামলা করেছে। বুধবার (৫ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের আভিযানিক দল স্কোয়াড সহকারী পরিচালক মো. রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় মো. ফরহাদ হোসেন শেখকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় আসামির কাছ থেকে একটি দেশি ওয়ান শুটারগান জব্দ করা হয়।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ও মাদক ব্যবসার কথা স্বীকার করেন। পরে তাকে অস্ত্রসহ মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মুকসুদপুর থানায় অস্ত্র মামলা করেছে র‌্যাব।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা