অপরাধ

নারায়ণগঞ্জে ইয়াবাসহ ৩ নারী আটক

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল থেকে ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ ৩ নারীকে আটক করেছে র‍্যাব-৩।

শনিবার (২১ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস। এর আগে শুক্রবার (২০ আগস্ট) রাত ৯টায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোসা. আয়েশা আক্তার (২৫), খাদিজা আক্তার (২৫) ও মোসা. খাদিজা আক্তার (৩৫)।

এসময় র‍্যাব-৩ জানায়, ওই তিন নারী যাত্রী সেজে কুমিল্লা থেকে ইয়াবা নিয়ে ঢাকায় আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তারা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা