অপরাধ

গ্যাস বিলের টাকা আত্মসাতকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর এলাকার গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাৎকারী মো. ওমর ফারুককে গ্রেফতার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (৬ জুন) সকালে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪।

সোমবার (৭ জুন) র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম নিশ্চিত করে বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০১৮ সাল থেকে তিতাসের গ্রাহকদের কাছ থেকে নেয়া প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেন ফারুক। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।


২০১৮ সালে রাজধানীর মিরপুর-২ এর ১৩ নম্বর ওয়ার্ডে ‘ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স’ নামে এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। এটি চালু করেন নোয়াখালীর কবিরহাটের মো. উমর ফারুক। ধীরে ধীরে পরিচিতি পায় প্রতিষ্ঠানটি। ওই এলাকার প্রায় দেড় হাজার গ্রাহক নিয়মিত গ্যাস, পানি ও বিদ্যুতের বিল দিতেন ফারুকের এই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে।

বিল নেয়ার সময় মার্কেন্টাইল ব্যাংকের সিলসহ সংশ্লিষ্ট বিলের রশিদ সরবরাহ করা হতো।

এদিকে গত ২৩ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানের তিনটি দোকান বন্ধ করে গা-ঢাকা দেয় উমর ফারুক। এর পরপরই তিতাস কর্তৃপক্ষ মাইকিং করে জানায়, বিপুলসংখ্যক গ্রাহকের গ্যাসের বিল দীর্ঘদিন ধরে বকেয়া। এ কারণে শুরু হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান। এরপরেই বেরিয়ে আসে উমর ফারুকের ভয়ংকর প্রতারণার তথ্য।

তার কাছে প্রায় দেড় হাজার গ্রাহকের জমা দেয়া বিল দেয়া হয়নি তিতাসে। গ্রাহকদের বকেয়া পড়েছে দেড় থেকে দুই বছরের বিল। আনুমানিক ১০ কোটি টাকার বেশি হাতিয়ে নেয়। প্রায় পাঁচ মাস আত্মগোপনে থাকার পর অবশেষে র্যা বের হাতে ধরা পড়েন তিনি।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

র্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা