অপরাধ

তরুণীকে দলবেঁধে ধর্ষণ, আটক ৩

নিজস্ব প্রতিনিধি রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (২২)। শনিবার দিবাগত রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ধামিলা লাড্ডুর মোড় এলাকার মুন্টির বাগানে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই তরুণী জেলার তানোর উপজেলার বাসিন্দা। তিনি রাজশাহী নগরীর শাহামখদুম এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

এ ঘটনায় রাতেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- রাজশাহী নগরীর দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে মো. আবদুস শুকুর (৪০), গোদাগাড়ী উপজেলার ধামিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রনি (৩০) এবং একই এলাকার মৃত. আবু জাকিরের ছেলে বাবু (৪৫)। রোববার (০১ নভেম্বর) সকালে এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী।

গ্রেফতার তিনজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ভুক্তভোগী তরুণীর বরাত দিয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ওই তিনজনের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পূর্বপরিচয় ছিল। তারা একসঙ্গে সবজির ব্যবসা করতেন। হিসাব-নিকাশের কথা বলে ডেকে নিয়ে ওই তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে অভিযুক্তরা।

অভিযোগ পেয়ে রাতেই নগরীর কাশিয়াডাঙ্গ ও দামকুড়া থানা পুলিশের সহায়তায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ওই তরুণীর দায়ের করা মামলায় রোববার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া ওই তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।


সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা