অপরাধ

ডিবির জালে ৬ অপরাধী, উদ্ধার ২০০ পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী এবং তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

শনিবার (২০ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর) কার্যালয় থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানার জামগড়া শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বিল্লাল হোসেন (৩২), মুত্তাকিন (৫০) ও বিউটি খাতুন (৩০)। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। ডিবি সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

অপরদিকে, একই রাতে সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সোহাগ মিয়া (২৬), স্বাধীন হাসান (২৫) ও রায়হান (২৩)।

পুলিশের তথ্য অনুযায়ী, সোহাগ মিয়ার বিরুদ্ধে পূর্বে দুটি মামলা এবং স্বাধীন হাসানের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতি মামলা রয়েছে। তাদের ডাকাতির প্রস্তুতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ছিনতাইকারী দলের সদস্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

কুষ্টিয়ায় তালিমুল কোরআন মাহফিলে দুষ্কৃতকারীদের হামলার অভিযোগ  

কুষ্টিয়ার মিরপুরে তালিমুল কোরআন মাহফিলে দুষ্কৃতকারীদের হামলা, মহিলাদের লাঞ্ছন...

নেপালে ৯ মাস পর ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

‘হিমালয় কন্যা’ নামে পরিচিত নেপালের ইয়ালুং রি পর্বত থেকে নিখোঁজ হও...

সাকিব আল হাসান ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’: ডা. জাহেদ

সাকিব আল হাসান ভালো ক্রিকেটার হলেও ‘নষ্ট ও পচে যাওয়া মানুষ’ বলে ম...

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকার চারটি জোন ও দুইটি কর্পোরেট শাখা, ময়মনস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা