সংগৃহীত ছবি
সারাদেশ

ঘন কুয়াশায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাত দেড়টা থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জামানত হারালেন ৯ প্রার্থী

কর্তৃপক্ষ বলেন, সন্ধ্যার পর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের পদ্মা নদীর অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত গভীর হওয়ার সাথে সাথে কুয়াশার তীব্রতাও বেড়ে যায়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না।

এ সময় দুর্ঘটনা এড়াতে রাত দেড়টার দিকে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক এ তথ্য নিশ্চিত করে বলেন, কুয়াশার কারণে এ নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার মাত্রা কমে আসলে ফেরি চলাচল ফের স্বাভাবিক করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা