সংগৃহীত ছবি
সারাদেশ

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেন্টমার্টিনে ৩ দিন পর্যটক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফলে এ সময়ে দেশি-বিদেশি কোনো পর্যটক সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যেতে পারবেন না।

আরও পড়ুন : নৌকাই উন্নয়নের হাতিয়ার

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী ৬,৭ এবং ৮ জানুয়ারি টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব জাহাজ চলাচল বন্ধ থাকবে। সেন্টমার্টিন দ্বীপের সব হোটেল-মোটেল ও গেস্ট হাউজও বন্ধ থাকবে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

জেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন, যেহেতু নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধ থাকবে সেহেতু ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল ও গেস্ট হাউজও বন্ধ থাকবে। টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৮টা পর্যটকবাহী জাহাজ চলাচল করছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তাইওয়ান নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট...

২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে ২০ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলা এক...

নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে?

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্প...

নিখোঁজ ওয়ালিউল্লাহ-মোকাদ্দাসের সন্ধানের দাবি ইবিতে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-মোকাদ্দাস...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা