সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে ও ২ নাতিসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ারের গণসংযোগ

শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ৪ নং ঘোষগাঁও ইউনিয়নের ৫ নং ঘোষপালা পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মৃত আব্দুছ ছাত্তারের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), ছেলে জামাল উদ্দিন (৩৬), জামাল উদ্দিনের শিশু কন্যা ফাহমিদা ইসলাম ফাইজা (৬) এবং ফারিয়া ইসলাম আনিকা (৪)।

আরও পড়ুন : নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

স্থানীয় ইউপি সদস্য মো: মাহাবুব আলম বলেন, অটো চার্জে বসিয়ে ছিল নিহত জামাল উদ্দিন। এ সময় তার এক শিশু কন্য আনিকা খেলার জন্য অটোতে উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে শিশু কন্যাকে বাঁচাতে জামাল উদ্দিন এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। এভাবেই একজনের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয় বলে জানা গেছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের ৪ জন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা