ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্ট এলাকায় পণ্যবাহী ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

শনিবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ আরিফুল ইসলাম নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হলেন- আইয়ুব আলী লাবু এবং তার দুইবোন পারভিন বেগম ও শারমিন। তবে নিহত আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশার যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও তিনজনের মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

আরও জানা যায় দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা