সংগৃহীত
সারাদেশ

৩৪ বোতল ফেন্সিডিল সহ আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ডিবি পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩৪ বোতল ফেন্সিডিল, ৬০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসব ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: লরির ধাক্কায় কনস্টেবল নিহত

গত শুক্রবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদর উপজেলার ১ নং রুহিয়া ইউপির অন্তর্গত মধুপুর মাস্টারপাড়া গ্রামের জনৈক সতীশ মাস্টারের বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।এসময় মাদক ব্যবসায়ী শ্রী রবি চন্দ্র বর্মন (৫০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অপরদিকে একইদিনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পীরগঞ্জ থানাধীন ০৯ নং সেনগাঁও ইউপির অন্তর্গত সিন্দুর্ণা (চুড়াভূজী) গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা পালিয়ে গেলেও পুলিশ তার স্ত্রী মোছাঃ শামসুন নেহার (৩৯) ও তার ছেলে মোঃ মুক্তারুল ইসলাম (২৩) কে গ্রেফতার করে। উভয় ঘটনায় থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন: লরি চাপায় প্রাণ গেল ৩ জনের

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান,মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা