ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ফেনীর ফুলগাজী উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশায় থাকা একই পরিবারের ৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে দাদা-নাতির মৃত্যু

শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের মনিপুর শনিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক ফুলগাজীর মৃত নূর হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫) ও কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের আকরাম হোসেনের ৮ মাস বয়সী সন্তান আনাস।

আহতরা হলেন- একই পরিবারের আকরাম হোসেন (৪০), তার স্ত্রী জান্নাতুল মুন্নি (২৫), তার ছেলে হাসিম বিন আকরাম (৭) এবং শ্বশুর জামাল উদ্দিন (৫৫)।

আরও পড়ুন: বেনাপোলে সড়কে শিশুর মৃত্যু

স্থানীয়রা জানান, আজ সকাল ৮ টার দিকে শ্বশুর বাড়ি ফুলগাজী আমজাদহাট থেকে আকরাম হোসেন কুমিল্লা চৌদ্দগ্রামের নিজ বাড়িতে যাওয়ার সময় মনিপুর শনিরহাট এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সাথে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আনাসকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: লরি চাপায় প্রাণ গেল ৩ জনের

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, পিকআপ চালক শাহীনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

বাবাকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনায় মেসি

গভীর শোক নিয়ে গতকাল আর্জেন্টিনায় ফিরেছেন ফুটবল তারকা লিওনেল মেসি। বাবা হোর্হে...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্তের জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভূমিহীন কৃষক আলী আকবর গংয়ের...

ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে...

নৌযান শুমারি নিয়ে পরিসংখ্যান ব্যুরো'র অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত নৌযান শুমারি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা