ছবি-সংগৃহীত
সারাদেশ

নৌকা থেকে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে কমলনগর উপজেলায় মেঘনা নদীতে নৌকা থেকে পড়ে বেলাল হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মাহমুদুর রহমান বেলায়েত আর নেই

রোববার (৮ অক্টোবর) রাত ২ টার দিকে কমলনগরের মতিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল চরকালকিনি ইউনিয়নের চর শামছুদ্দিন গ্রামের খোরশেদ আলমের ছেলে।

নৌ-পুলিশ সূত্র জানা যায়, বেলাল একটি জেলে নৌকায় কাজ করতো। রোববার সন্ধ্যায় অন্যদের সাথে সে মাছ শিকারে করতে নদীতে যায়। রাতের অন্ধকারে তাদের ছোট নৌকাটিকে অন্য আরেকটি বড় নৌকা ধাক্কা দেয়। এতে বেলাল নদীতে পড়ে ডুবে যায়।

আরও পড়ুন : নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

মজুচৌধুরীর হাট নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) আবু তাহের মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা