ছবি : সংগৃহিত
রাজনীতি
প্রধানমন্ত্রীর অনুদান

১ লক্ষ টাকা পেলেন অসুস্থ আ'লীগ নেতা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের মধুখালী উপজেলার অসুস্থ আওয়ামী লীগ নেতা এস কে গণি পেয়েছেন প্রধানমন্ত্রীর তহবিল থেকে চিকিৎসাজনিত অনুদান।

আরও পড়ুন: শিবগঞ্জে ৪১০ কেজি পোনামাছ অবমুক্তকরণ

এস কে গণি মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আ'লীগের সাধারন সম্পাদক।

জানা যায়, এস কে গণি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তার অসুস্থতার খবর জানতে পেরে ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তার চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা অনুদান এনে দেন।

আরও পড়ুন: প্রতারক চক্রের হুমায়ুন ঢালী গ্রেফতার

গত মঙ্গলবার (১৫ আগস্ট) তিনি এক লক্ষ টাকার অনুদানের চেক এসকে গনির হাতে তুলে দেন।

চেক প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ'লীগ নেতা নিরাঞ্জন ভৌমিক নিরু, আবুল কালাম আজাদ ইলিয়াস, মো. রইচ উদ্দিন ফকির, ১০ নং আড়পাড়া ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম মন্ডল, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আ'লীগের সদস্য বদরুজ্জামান বাবু প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদানের ব্যবস্থা গ্রহণকারী আব্দুল্লাহ আল মামুন তার নির্বাচনী এলাকা ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম প্রচারে ব্যস্ত সময় পার করছেন। তিনি একই আসনের সাবেক এমপি আব্দুর রউফ মিয়ার ছেলে।

আরও পড়ুন: শরীয়তপুরে মহিলা দলের প্রতিবাদ সভা

আল মামুন কেন্দ্রীয় আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি বাংলাদেশ ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ছিলেন।

আল মামুনের বাবা আব্দুর রউফ মিয়া ১৯৯১ সালে আ’লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘ ২৬ বছর বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন কিরণ রাও

সময় বদলের সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের প্রেম, সম্পর্ক ও অনুভূতি প্রকাশের ধরনে...

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল...

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্ব বসতি দিবসে...

যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ

দীর্ঘ ১০ বছরের পথচলার পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে...

জমি বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা