ছবি : সংগৃহিত
সারাদেশ

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে হবে

ঝালকাঠি প্রতিনিধি: দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আরও পড়ুন: কক্সবাজার—খুরুশকুলের অর্থনীতিতে আনবে আমূল পরিবর্তন

তিনি বলেন, অতি প্রয়োজন ছাড়া গ্রামের পুকুরগুলো ভরাট করা যাবে না। তাতে দেশীয় মাছ চাষ করে মাছের উৎপাদন বাড়িয়ে বিদেশে রপ্তানি করতে হবে। এতে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ইতিমধ্যে আমরা ইলিশসহ কয়েক প্রজাতির মাছ রপ্তানি করে আসছি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

আরও পড়ুন: খামারির হাঁস হত্যা, লুটের অভিযোগ

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু বলেন, একসময় দেশে জনসংখ্যা ছিল সাত কোটি তারপরও দেশে খাদ্যঘাটতি ছিল। বর্তমানে তাঁর দ্বিগুনেরও বেশি জনসংখ্যা এরপরেও দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

আমরা ইলিশ মাছ উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে প্রথম, আমাদের মাছের বিদেশে প্রচুর চাহিদাও রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে আজ এই আমূল পরিবর্তন হয়েছে। তাই আগামীতে আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

আরও পড়ুন: টঙ্গীবাড়িতে নষ্ট হচ্ছে মাদ্রাসার পরিবেশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।

সান নিউজএইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুল...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

এলডিসি উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ জরুরি: তথ্যমন্ত্রী

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর যেসব নতুন চ্যাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা