ছবি : সংগৃহিত
সারাদেশ

মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ১ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ৬ টি পৃথক অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করা হয়।

এসময় গ্রেফতাকৃতের নিকট থেকে আলামত হিসেবে ১০ গ্রাম হিরোইন জব্দ করা হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ০১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪২(০৭)২৩।

প্রসঙ্গত, বুধবার (১২ জুলাই) মানিকগঞ্জে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ জনকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এসময় গ্রেফতারকৃত আসামিদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ডে দন্ডিত করে জেলা কারাগারে হস্তান্তর করে পরিচালিত মোবাইল কোর্ট।

আরও পড়ুন: গাঁজা সেবন করায় যুবকের কারাদণ্ড

এসময় তাদের নিকট থেকে আলামত হিসেবে ৬০০ গ্রাম গাঁজা, ৩০ লিটার চোলাইমদ এবং ০৩ গ্রাম হিরোইন জব্দ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাহাড়ের বুকেও ফুটল ফুল

রুক্ষ পাহাড় আর শুষ্ক মরুদ্যানের পরিচিতি ভেঙে তুষারাবৃত লাদাখ এবার সেজে উঠেছে...

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা