সারাদেশ

ভালুকায় তরুণীকে গণধর্ষণ

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ভালুকায় ছোট ভাই ও বোনের গলায় চাকু ধরে ১৬ বছরের এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় স্থানীয়রা ধর্ষক আলামিন নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। আলামিন উপজেলার খন্দকারপাড়া এলাকার ইসলাম (সাবেক) মেম্বারের ছেলে।

আরও পড়ুন : অপপ্রচার চালাচ্ছে বিএনপি

এ ঘটনায় ধর্ষণের স্বীকার তরুণী বাদী হয়ে আলামিন সহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

থানা সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ধর্ষণের শিকার ওই তরুণী তার মা-বাবাসহ দীর্ঘদিন যাবৎ হবিরবাড়ীর সাদ-সান মোড় এলাকার বাতেন সরকারের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ২৭

বুধবার (০৫ জুলাই) দুপুরে তরুণীর গ্রামের বাড়ি থেকে চাকুরীর সন্ধানে আসা ১৩ বছরের মরিয়ম নামে এক মামাতো বোন ও একই বয়সের মোশাহিদ নামে খালাতো ভাইকে সাথে নিয়ে হবিরবাড়ীর সাদ-সান মোড় এলাকায় এক স্টুডিতে ছবি তোলার পর স্থানীয় একটি পার্ক এলাকায় ঘুরতে যায়।

তারা বাড়ি ফেরার রাস্তা ভুলে গেলে আলামিন ও তার সাথে থাকা আরও অজ্ঞাত ৩ জন মিলে তাদের পথ দেখানোর কথা বলে জঙ্গলের একটি রাস্তায় নিয়ে যায়। গহীন জঙ্গলে নিয়ে ৩ জন মিলে তরুণীর ভাই বোনের গলায় চাকু ধরে রাখলে আলামিন তরুণীকে ধর্ষণ করে।

আরও পড়ুন : সব নির্বাচন নিরপেক্ষ হবে

এ সময় স্থানীয় এক মহিলা বনে লাকড়ি কুড়াতে এসে ঘটনাটি টের পেয়ে ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় কিছু দূরে এক কৃষক কলের লাঙ্গল দিয়ে জমি চাষ করতে দেখে বিষয়টি তাকে জানায়।

ওই কৃষক কয়েক জন স্থানীয়কে ডেকে আনলে তাদের উপস্থিতি টের পেয়ে মোশাহিদ ও মরিয়মের গলায় চাকু ধরে রাখা ৩ ব্যাক্তি পালিয়ে গেলেও আলামিনকে তারা আটক করে। এ সময় বিবস্ত্র ও প্রায় অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দুই মহিলার সাহায্যে তরুণীকে স্থানীয় কৃষক মজনু মিয়ার বাড়ীতে নিয়ে রাখা হয়।

আরও পড়ুন : ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

ধর্ষণের স্বীকার তরুণী কিছুটা সুস্থ্য হলে, কৃষক মজনু মিয়া প্রথমে থানায় যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে ৯৯৯ এ ফোন করে ভালুকা মডেল থানার সাথে যুক্ত হয়ে বিষয়টি অবহিত করলে থানা পুলিশ তরুণীসহ ধর্ষককে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার করে বৃহস্পতিবার সকালে মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধর্ষক আলামিনকে আটক করা হয়েছে। আলামিনকে ধর্ষণে সাহায্য করা বাকী তিনজনকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার জামাতের

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে আলোচনার প্রত্যাহার করেছে বিরোধ...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্প ট্রাক, ভোগান্তিতে পথচারী 

মাদারীপুরের শিবচরে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ভাবে বালু ও মাটি ব্যবসায়ীদের অবৈ...

কেশবপুরে মধু শিক্ষা নিকেতনের র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা