প্রতীকী ছবি
সারাদেশ

নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : দিনাজপুরের সদর উপজেলায় নদীতে মাছ ধরা দেখতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সদর উপজেলার গবরা পাড়ায় পুনর্ভবা (কাঞ্চন নদী) নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু দুটি হলো- সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গবরা পাড়া গ্রামের বাবুর ছেলে সিহাব (৪) ও পল্টনের ছেলে রাইয়ান (৪)। সিহাব ও রাইয়ান সম্পর্কে একে অপরের মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে সিহাব ও রাইয়ান বাড়ির পাশে পুনর্ভবা নদীতে মাছ ধরা দেখতে যায়। এ সময় কোনভাবে তারা নদীতে পড়ে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে শিশু রাইয়ানের মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে। পরে শিশু সিহাবকে খুঁজে না পেয়ে স্থানীয়রা নদীতে তাকেও খুঁজতে শুরু করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সিয়াবের মরদেহ নদীতে খুঁজে পাওয়া যায়। উদ্ধারের পর তাদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম নদীতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা