ফাইল ছবি
সারাদেশ

পাবনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জেলা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে তাফসির আহমেদ মনা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে, কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা এখনো জানা যায় নি।

আরও পড়ুন: ট্রাকচাপায় শিশু নিহত

শনিবার (১৭ জুন) রাত ১১টায় উপজেলার লক্ষ্মীকুণ্ডা গ্রামের এমপির মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মনা উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর পাকার মোড় এলাকার তানজুর রহমান তুহিনের ছেলে ও হাতকাটা টুনটুনির ভাই।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টার দিকে মনা উপজেলার লক্ষ্মীকুণ্ডা গ্রামের এমপির মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ মনাকে স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

আরও পড়ুন: চাঁদপুরে গুলিতে নিহত ১

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, নিহত মনার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা