ছবি: সংগৃহীত
সারাদেশ

বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। তবে এ দুর্ঘটনায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

শনিবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে সোনাইমুড়ী-চাটখিল সড়কের জয়াগ ইউনিয়নের ভাউর কোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঐ সময় উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।

নিহত সিএনজি চালকের নাম মো.মানিক (৩৬)। সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকার বানুয়াই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

আরও পড়ুন : ভুয়া নির্বাচন কমিশনার গ্রেফতার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সোনাইমুড়ীর জয়াগ থেকে জননী প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজি চালক খালি সিএনজি নিয়ে সোনাইমুড়ী থেকে রামগঞ্জের দিকে আসছিল।

এ সময় সোনাইমুড়ী-চাটখিল সড়কের ভাউর কোট এলাকায় বাস চালক আরিফুর রহমান একটি ট্রাককে ওভারট্রেক করতে গেলে সিএনজির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মানিক মারা যায়।

আরও পড়ুন : নোয়াখালীতে আ.লীগের মতবিনিময় সভা

পরে উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। এরপর সোনাইমুড়ী-চাটখিল সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়ে যায়। স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। বাসটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা