প্রতীকী ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: কবুতরকে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: নিহত বেড়ে ২৩৩, আহত ৯০০

মৃতরা হলেন- ওই গ্রামের মৃত আবদুল গফুর মিয়াজির ছেলে হাজী আবদুল মমিন (৭০) ও তার স্ত্রী নূরজাহান বেগম (৬৫)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন জানান, কবুতরকে খাবার দিতে গিয়ে স্বামী-স্ত্রীর বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, মমিন মিজি নিজের বাড়িতে কবুতর পালতেন। আর কবুতরের ঘরের সঙ্গে বৈদ্যুতিক তার ছিল। দুপুরে মমিন মিজি কবুতরকে খাবার দিতে গেলে ঘরের সঙ্গে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় বাড়ির অন্যরা দেখে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গিরিখাতে মিলল ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করে। তারই প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা